সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি এর গ্রাউন্ডে কেক কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, ম্যাপস ফটো এজেন্সির পরিচালক হাসান চন্দন, সংগঠনের সভাপতি রাদিয়া ইসলাম প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা) ষষ্ঠবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে। এবারের প্রদর্শনীর প্রতিটি ছবিতে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করাকে ফুটিয়ে তোলা হয়েছে।
আলোকচিত্র প্রদর্শনী মোট দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান প্রথম পর্ব শেষ হবে। এরপর দ্বিতীয় পর্ব ১১ ও ১২ মার্চ ঢাকায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান শৈশব বলেন, এবারের প্রদর্শনীতে ‘Resilience’ থিমের মাধ্যমে প্রতিকূলতা কাটিয়ে উঠার শক্তি, জীবনে কঠিন সময় পার করে নতুন আশা ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা প্রতিটি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
আয়োজক সংগঠন সূত্র জানায়, ‘ইনকুইস্ট ইনসাইট-৬’ শিরোনামে বাংলাদেশসহ বিশ্বের ৩০টির অধিক দেশ থেকে আড়াই হাজারের বেশি ছবি এই প্রদর্শনীতে পাঠানো হয়েছে। তার মধ্য থেকে প্রায় ৫০০ শতাধিক ছবি ভারত, পাকিস্তান, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছে।
সব ছবি থেকে ৭৫টি ছবি বাছাই করা হয়। এর মধ্যে একক ক্যাটাগরিতে ৩০টি, মোবাইল ক্যাটাগরিতে ১১টি ও বাকি ছবি দিয়ে তৈরি করা তিনটি ফটো স্টোরি প্রদর্শনীতে স্থান পায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



