টি-২০ সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের অর্ধশতকে ৮ উইকেটে ১৫৫ রান তুলেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে কাঁপছে আফগানিস্তান।
সফরকারীরা ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী। এর আগে নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে ব্যর্থ হয়ে একে একে ফিরে গেছেন হযরতুল্লাহ জাজাই (৬), রহমানুল্লাহ গুরবাজ (০) ও দারউইস রাসুলি (২) ও কারিম জানাত (৬)।
এর আগে বাংলাদেশের হয়ে তিনে ব্যাটিং করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন লিটন দাস। ৪৪ বলে চারটি চার ও দুই ছক্কায় ওই রান করেন তিনি। টি-২০ ফরম্যাটে ১৬ ইনিংস রে দেখা পান ফিফটির।
অভিষেক টি-২০ খেলতে নামা মুনিম শাহরিয়ার খেলেন ১৮ বলে ১৭ রানের ইনিংস। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৫ রানের ইনিংস। আফগানদের হয়ে ফারুকি ও আজমতুল্লাহ দুটি করে উইকেট নেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



