সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নাসির বিড়িসহ অবৈধ কয়লা জব্দ করেছে বিজিবির জোয়ান ।
বুধবার(২ মার্চ )বিকাল ৩টায় চারাগাঁও বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে ৭০০ কেজি ভারতীয় কয়লা জব্দ যার আনুমানিক মূল্য ৯১ হাজার টাকা। অন্য দিকে ২ মার্চ বুধবার বিকাল সাড়ে ৪টার সময় লাউরগড় বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১৭ হাজার ৫শত পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ২৯ হাজার ৭৫০টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক পিএসসি পরিচালক মোঃ মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে, বলেন আটককৃত ভারতীয় নাসির বিড়ি, কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



