সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নেছার মিয়া (৬৫) ও বকুল মিয়া (৪০)। তারা বাগময়না গ্রামের মৃত তোতা মিয়া ছেলে নেছার ও একই গ্রামের মৃত রফিক উল্লাহ ছেলে বকুল।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে তাদেরকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রানীগঞ্জ বাজারের ফেরী পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে জগন্নাথপুর থানার একদল পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বিষয়টির সতত্যা নিশ্চিত করে এসআই মির্জা শাফায়েত জানান, আমরা ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করেছি। আটককৃতদের আগামী কাল বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



