সিলেটে কর্তব্যরত অবস্থায় নিহত সকল পুলিশ সদস্যদের স্বরণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। এদিন কর্তব্যকালে নিহত ছয় পুলিশ পরিবারকে সম্মাননা দিয়েছে সিলেট রেঞ্জ ও এসএমপি পুলিশ।
মঙ্গলবার (০১ মার্চ)দিনের শুরুতে পুলিশ লাইন্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ পুলিশ সদস্যদের স্মরনে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর দুপুরে এ উপলক্ষে সিলেট পুলিশ লাইনস বীর মুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে কর্তব্যরত নিহত পুলিশ সদস্যদের স্মরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি-বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় পুলিশ সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। যেকোন জাতীয় দূর্যোগে পুলিশ বাহিনীর সদস্যগনের চরম ধৈর্য্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বূদ্ধ কার্যক্রম সকল মহলে প্রশংসিত হয়।
বক্তারা বলেন, কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হন। দায়িত্ব পালনকালে তারা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন, তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে। অতিথিবৃন্দ সারা বাংলাদেশে নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ পিএসসি, র্যাব-৯’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আব্দুর রহমান পিএসসি।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও সহকারি পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট রেঞ্জ এসএমপির বিভিন্ন ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য এসআই(নিরস্ত্র) নূর মোহাম্মদ সিকদার, এসআই(নিরস্ত্র) মো. সমরুল ইসলাম, এসআই (নিরস্ত্র) ইসমাইল আলী, কনস্টেবল চম্পক রঞ্জন দাস, কনস্টেবল মো. এমরান হোসেন ও কনস্টেবল মো. বদরুল আলমের পরিবারের সদস্যদের হাতে পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী, সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
এরআগে অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে রিকাবীজার পয়েন্ট হয়ে পূণরায় পুলিশ লাইন্সে গিয়ে সভাস্থলে সমবেত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



