রাশিয়ার ইউক্রেনের ওপর আক্রমণের প্রেক্ষিতে একের পর এক ক্রীড়াঙ্গনের মঞ্চ থেকে নিষিদ্ধ হচ্ছে দেশটি। তাদের সঙ্গে নিষিদ্ধের তালিকায় যোগ দিয়েছে রাশিয়াকে সমর্থন করা বেলারুশও। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সেই দুই দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের বিভিন্ন প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের পর এবার বিশ্ব রাগবি থেকেও এই দুই দলকে নিষিদ্ধ করা হয়েছে।
শুধু রাগবি খেলা থেকেই নিষিদ্ধ হচ্ছে না এই দুই দেশ, বিশ্ব রাগবির সদস্যপদ থেকেও এই দুই দেশকে নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে ২০২৩ সালের রাগবি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না রাশিয়ার, যা অনুষ্ঠিত হবে ফ্রান্সে।
এদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদের এক বিবৃতিতে জানায়, ‘বিশ্ব রাগবি ইউক্রেনে রাশিয়ার আক্রমণাত্মক আক্রমণের নিন্দা জানায় এবং বেলারুশের এই পদক্ষেপকে সহজতর করার জন্য তার নিন্দা পুনর্ব্যক্ত করেছে।’
এদিকে রাশিয়া বা বেলারুশের কোনো ক্রীড়াবিদ বা ক্রীড়া কর্মকর্তাকে দেশ দুটির নামে যাতে অংশ নিতে না দেওয়া হয় তা নিশ্চিত করার জন্য ফেডারেশনগুলোকে দৃঢ়ভাবে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
এ ছাড়া রাশিয়ার জাতীয় দল ও ক্লাব কোনো প্রকার ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে উয়েফা এবং ফিফা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ শুরু করে রুশ বাহিনী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



