শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন ২০২০-২১’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রতিবেদনটিতে ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন সভাকক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক প্রতিফলিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এছাড়া প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পাশাপাশি বিরাজমান সমস্যা ও দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়।
উপাচার্য বলেন, বছর ভিত্তিক এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল রাখতে পারবো। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক এ প্রতিবেদন প্রকাশের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান এবং বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধানগণ।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন- ‘বার্ষিক প্রতিবেদন ২০২০-২১’ এর সম্পাদনা ও প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



