সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার এলাকার ১নং আলীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে বাসে থাকা যাত্রী প্রায় সবাই আহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া চন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা ও চারখাই ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বাসে থাকা যাত্রীরা জানান, অতিরিক্ত যাত্রি নিয়ে চালক গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বার বার তাকে গতি কমানো কথা বললেও নিয়ে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত আলীনগর এলাকায় আসার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা কমপক্ষে ৪০/৫০জন যাত্রী আহত হয়েছেন।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, আহত যাত্রীদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



