সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেটের পরিবেশ অধিদপ্তর ব্যাটালিয়ন আনসারের সহায়তায় অবৈধভাবে স্থাপিত ক্রাশার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪টি মামলায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া এ সময় পাথর আমদানিকারক সমিতির সভাপতিসহ অন্যান্য সদস্য, স্থানীয় ক্রাশার মেশিন মালিক সমিতির সদস্য, স্থানীয় সাংবাদিক ও উপস্থিত জনগণের সঙ্গে মতবিনিময় সভা করা হয়।
সভায় শুক্রবার ও শনিবার ক্রাশার মেশিন বন্ধ রাখাসহ দিনে দুইবার পানি ছিটানো এবং দ্রুত ক্রাশার জোনে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
অভিযান পরিচালনা ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগের পরিচালক এমরান হোসেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



