ইউক্রেনের বেসামরিক নাগরিকদের রাজধানী কিয়েভ ছেড়ে যেতে বলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রুশ মন্ত্রণালয়টি জানায়, মস্কো কিয়েভের দিকে আক্রমণাত্মক পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ একটি টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা কিয়েভের জনগণকে একটি নির্দিষ্ট রাস্তায় শহর ছেড়ে যাওয়ার জন্য আহ্বান করছি। আমরা তাদের নিরাপত্তার স্বার্থে এ আহ্বান করছি। আমি আবারও বলতে চাই, রাশিয়ান সৈন্যরা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে।
এদিকে রাশিয়ার ওপর ‘সম্মিলিত শাস্তি’ (নিষেধাজ্ঞা) আরোপের জন্য পশ্চিমাদের নিন্দা জানিয়েছে মস্কো। সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। অর্থাৎ আগামী দুই দিনের মধ্যে জয় নিশ্চিতের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেন-বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পৌঁছেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



