সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নে খালেরমুখ বাজার জামালপুর বড় বাঘা নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে তিনি এ ব্রীজের বৃত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এলাকার সালীশি ব্যক্তিত্ব মোবারক আলীর সভাপতিত্বে খালেরমূখ বাজারে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় এমপি মোকাব্বির খান বলেন, জনগণের উন্নয়ন করাই জনপ্রতিনিধিদের কাজ।
কেননা তারা আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়েছেন। আপনারা হচ্ছেন দেশের মালিক আর জনপ্রতিনিধিরা হচ্ছেন সেবক।
এ সময় উপস্থিত ছিলেন উসমানপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ালিউল্লাহ বদরুল, তাজপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, সাবেক চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদ নুনু, ওসমানীনগর উপজেলা যুবলীগের পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এনামুল হক, ইউপি সদস্য সিরাজ উদ্দিন খান আনহার, মিনহাজ আহমদ সাজন, হাবিবুর রহমান, এম.এ কাইয়ুম, জিল্লুর রহমান জিল্লু, উপজেলা গণফোরাম নেতা আব্দুর রব, উপজেলা যুব গণফোরাম নেতা সাতির আহমদ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



