সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১২টি শূন্য আসনের ভর্তি কার্যক্রম আজ ২৭ ফেব্রুয়ারি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিকৃবির ডিন কাউন্সিল ও ভর্তি পরীক্ষা কমিটি-২০২১ এর আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।
তিনি জানান- ১২টি শূন্য আসনের মধ্যে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ১ জন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১০ জন এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং অনুষদের ১ জন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি স্নাতক প্রথমবর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছিল।
দ্বিতীয় ধাপের মাইগ্রেশন ও ভর্তির পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসনের বিপরীতে শূন্য ছিল ৪টি আসন। তৃতীয় ধাপে ভর্তি বাতিলের পর বর্তমানে মোট শূন্য আসনের সংখ্যা দাড়িয়েছে ১২টি।
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল ২৫ ফেব্রুয়ারি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



