সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাইগামী নূর নামের যাত্রীবাহী বাস সড়কে উল্টে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে।
রোববার ভোর সোয়া ৫টার দিকে ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর চালাক-হেলপার পালিয়ে গেলেও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
আহতদের মধ্যে অধিকাংশ নারী এবং পুরুষ যাত্রী। তাদেরকে স্থানীয় কৈতক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রয়েছেন একজন নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৬৩৯) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে প্রবেশ করে। এ সময় সরু সড়কের মধ্যখানে আইলেনের উপর বাস উঠে গিয়ে সড়কেই উল্টে যায়। দুর্ঘটনার সময় প্রায় সকল যাত্রীরা ছিলেন ঘুমে।
নরসিংদী জেলা সদরের নগর বানিয়াদি আবদুল্লাহপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আহত বাদল মিয়া (৪২) জানান, তিনি ওই গাড়ির যাত্রী ছিলেন। নরসিংদী থেকে গাড়িতে উঠেন।থ্রিপিছ কাপড়ের ব্যবসায়ী তিনি শান্তিগঞ্জে কাপড় নিয়ে যাচ্ছিলেন।
তিনি বলেন, গাড়িটি সিলেট শহরে প্রবেশের আগে চলন্ত অবস্থায় একটি শ্যামলী গাড়ির সাথে ধাক্কা লাগার সম্ভাবনা ছিল। এসময় চালকের চোখে ঘুম লক্ষ্য করা গেছে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির ম্যানেজার জহির হোসাইন, শ্রমিক নেতা মিলন মিয়াসহ একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দুর্ঘটনার পর তারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ কাজে সহযোগিতা করেছেন।
খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি সালেহ আহমদ বলেন, চালক ঘুমে ছিলো এজন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



