সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সঙ্গে সিলেট জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছেন।
সোমবার (৭ জুন) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ২০২১-২২ অর্থবছরের কর্মকাণ্ড সম্বলিত এই চুক্তি স্বাক্ষরিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর সঙ্গে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন-পিপিএম, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার (এএন্ডএফ) নুরুল ইসলাম, পুলিশ সুপার(এমএন্ডসিএ) জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান (পিপিএম-সেবা) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে সংশ্লিষ্ট পুলিশ সুপারগণের সঙ্গে নিজ নিজ জেলার থানাসমূহের অফিসার ইনচার্জগণের (ওসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জনগণকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে এবং জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধও জানানো হয়েছে।
তাছাড়াও জনবান্ধব পুলিশিং এর অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্য়ক্রম আরও জোরদার ও বেগবান করার জন্য রেঞ্জ ডিআইজি রেঞ্জাধীন সকল জেলার এসপিদের নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



