করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন নিতে বাদ পড়াদের জন্য এবার গণটিকার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরের ২৭টি ওয়ার্ডের ৯৬টি কেন্দ্রে ‘জনসন এন্ড জনসন’ করোনা ভ্যাকসিনের সিঙ্গেল ডোজ দেওয়া হবে।
‘জনসন এন্ড জনসন’ কোভিড টিকা এক ডোজই সুরক্ষা প্রদান করে। যে কারণে টিকা গ্রহণকারীদের ২য় ডোজ গ্রহণের প্রয়োজন পড়ে না। এই ভ্যাকসিন সিঙ্গেল ডোজ হিসেবেই প্রস্তুত করা হয়েছে।
এদিন নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে সিসিকের স্বাস্থ্য শাখা।
সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি, সেসব নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কার্ড সঙ্গে নিয়ে কেন্দ্রে আসলে টিকা নিতে পারবেন। যারা ইতোপূর্বে কোন টিকা নেননি, কেবল তারাই কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবেন।
যারা ইতিমধ্যে সুরক্ষা অ্যাপসে www.surokkha.gov bd) রেজিষ্ট্রেশন করেও টিকা গ্রহন করেননি, তারাও এই গণটিকা ক্যাম্পেইনে ভ্যাকসিন নিতে পারবেন। তারা নগর ভবনে স্থাপিত তথ্যকেন্দ্রের মাধ্যমে টিকা গ্রহণের তথ্য সুরক্ষা অ্যাপসে হালনাগা করাতে পারবেন।
যারা রেজিষ্ট্রেশন ব্যাতিত গণটিকা ক্যাম্পেইনে টিকা গ্রহণ করবেন, তাদেরকে কেন্দ্র থেকে একটি সরকারি টিকা কার্ড প্রদান করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের ৯৬টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ক্যাম্পেইনে গণটিকা কার্যক্রম গ্রহণ করতে পারবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



