সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ/সিরাপ জব্দ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, নগরীর লালদিঘীরপাড় এলাকার আনজুমা এন্টারপ্রাইজ বেআইনিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ/সিরাপ বিক্রি করে আসছিল। সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন ৩০ কার্টন যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয় এবং আনজুমা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার অপরাধে আরও ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



