হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মাদ্রাসার হুজুর কতৃক কিশোরীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার ঘটনাটি আপোষে নিষ্পত্তি করা হয়েছে। মাতবররা এই ঘটনায় মাদ্রাসার হুজুরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে আমির উদ্দিনের বাড়িতে শালীস বসানো হয়। ওই শালীসে স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য মেম্বার, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ গ্রামের মাতবররা উপস্থিত ছিলেন।
গত ১৫ ফ্রেরুয়ারি মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে রামপুর নূরে মদিনা এবতেদায়ী সুন্নীয়া ক্যাডাট মাদ্রাসার দায়িত্বরত হুজুর শফিকুর রহমানের রুম ঝাড়ো–দিতে গেলে হুজুর ওই কিশোরী মেয়ে কে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।
এই সময় কিশোরী মেয়েটি চিৎকার শুরু করলে হুজুর ভয়ে দরজা খোলে দেয়। এই ঘটনায় কিশোরীর বাবা ইসলাম উদ্দিন গ্রামের মাতাববরদের কাছে বিচার চাইলে মাতাববররা হুজুরের পক্ষ নেয়। পরে ইসলাম উদ্দিন মাধবপুর থানায় একটি অভিযোগ করলে গ্রামের মাতবররা দ্রুত বিষয়টি নিয়ে বসে হুজুর কে ২০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করে দেয়।
কিশোরীর পিতা ইসলাম উদ্দিন জানান, বিষয়টি পা, হাত ধরে শেষ করা হয়েছে। রাতের ভিতর হুজুর কে বিদায় করে দেওয়া হয়েছে। শালীসে গ্রামের মুরুব্বিরা উপস্থিত ছিলেন। ২০ হাজার টাকা জরিমানার বিষয়টি তিনি এড়িয়ে যান।
গ্রামের এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এইটা গ্রামের মেয়ে মুরুব্বি বসে শেষ করেছে।
এ ব্যাপারে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী আজিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি শালীসের বিষয়টি নিশ্চিত করে বলেন ইউনিয়ন চেয়ারম্যান , মেম্বর সহ বসে এইটা শেষ করা হয়েছে। বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিষয়টি গ্রামের লোকজন বসে শেষ করেছে। শালীসে তিনি ছিলেন না। ২০ হাজার টাকা রায় গ্রামের মানুষ করেছে।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা সত্যি খুব দুঃখ জনক। এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



