সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন আনসার সদস্যরা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আনসার ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ রুবেল মিয়ার নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাসপাতাল ফটকের ভেতরে টং দোকান, ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে হাসপাতালের ভেতরে দোকান বসিয়ে পরিবেশ নোংরা করে জনসাধারণের সমস্যা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়।
আনসার ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ রুবেল মিয়া জানান, হাসপাতালে ভেতরে হকাররা দোকান বসিয়ে পরিবেশ নষ্ট করছে। এছাড়াও চিকিৎসা নিতে আসা মানুষদের চলাফেরাও সমস্যা সৃষ্টি হয়। তাই আজ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



