নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
তারা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।
আগুনে ইতিমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন। অনেক দোকান মালিক সর্বস্বান্ত হয়ে গেলেন বলে চিৎকার করে কাঁদতে দেখা গেছে।
এদিকে ঘটনাস্থলে ভিড় করেছেন প্রচুর উৎসুক মানুষ। পুলিশের পাশপাশি ঘটনাস্থলে হাজির হয়েছে র্যাব।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



