সুনামগঞ্জের দিরাইয়ে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের এক শিশু নিহতের খবর পাওয়া গেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে দিরাই- শ্যামারচর সড়কের মিলনবাজার সংলঘ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুরজাহুন (৭) দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর নোয়াহাটি গ্রামের আব্দুল জলিলের ছেলে।
এদিকে, ঘটনাস্থলে অটোরিকশা চালক জাহানোর মিয়াকে আটক করে রেখেছে স্থানীয় লোকজন। অটোরিকশা চালক জাহানুর শ্যামারচর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী রুকনুজ্জামান জুহুরী জানান, বিকেলে নিহত তুরজাহুন তার ফুফুর বাড়ী চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের মিলন বাজারের নিকটস্থ নাসিরপুর থেকে বাড়িতে আসার জন্য রাস্তা পার হচ্ছিল।
এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় আর ২ জন আহত হয় আহতদের পথচারীরা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



