শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামীকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে স্ব-শরীরে ক্লাস কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
রেজিস্ট্রার বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভার সিন্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে স্ব-শরীরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।
এরআগে ১৫ ফেব্রুয়ারি অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়। তার আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব হলগুলো খুলে দেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



