সুনামগঞ্জের চেলা নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ইলিয়াস আলী (৩৫)। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। রোববার (৬ জুন) দুপুরে উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত শুক্রবার (৪ জুন) সকাল অনুমান ৮টায় জেলার দোয়ারাবাজার উপজেলা সীমান্তে অবস্থিত চেলা নদীতে ইলিয়াস আলী তার ২ সহযোগীকে নিয়ে স্টিলবড়ি ইঞ্জিনের নৌকায় বালি বোঝাই করার সময় হঠাৎ বজ্রপাত হয়। এসময় নৌকার উপর থেকে ইলিয়াস আলী চেলা নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়।
অনেক খোঁজাখুজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। গত ২দিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ রবিবার (৬ জুন) সকালে পার্শ্ববর্তী চাইরগাঁও বাজার সংলগ্ন চেলা নদীর পানিতে ইলিয়াস আলীর মৃতদেহ ভাসতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ নদীর পানি থেকে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বজ্রপাতে আহত হয়ে ইলিয়াস আলী নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায় বলে জানতে পেরেছি। তবে ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



