সিলেটে উৎপাদন ও জীব বৈচিত্র্যে জলাভূমির অবদান এবং হাওরের ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানুষ ও প্রকৃতির জন্য জলাভূমি প্রতিপাদ্যে গতকাল রোববার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে সেমিনার অনুষ্ঠিত হয়।
হাউস ও হাওর বাঁচাও আন্দোলন সিলেট জেলা কমিটির সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস. এম. শহিদুল ইসলাম বলেন, ‘পিআইসি প্রথা ভেঙ্গে পাউবো পূর্বের মতো ঠিকাদারী প্রথার মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধে হস্তক্ষেপ করবেনা। পিআইসি থাকবে, পিআইসি বাতিল করা হবেনা। হাওরের ফসল রক্ষা বাঁধের জন্যে পিআইসি হাওরের কৃষকদের সমন্বয়েই গঠন করা হবে।”পিআইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ সামাল দেওয়ার সক্ষমতা আমাদের নেই।তবে, পিআইসি গঠন এবং হাওরের ফসল রক্ষা বাঁধে আমাদের স্বচ্ছতা থাকবে।
হাওর বাঁচাও আন্দোলন সিলেট জেলার উপদেষ্টা এডভোকেট শহীদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ.কে. কুদরত পাশার পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ। বিশেষ অতিথির বক্তব্য দেন, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহ সভাপতি ও সুজন সিলেটের বিভাগীয় আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী ও হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কাউসার চৌধুরী।
এএলআরডি সহযোগিতায় সেমিনারে বক্তব্য দেন,পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, আফজাল হোসেন, সুয়েবুর রহমান, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আশিস রহমান, দৈনিক জাগরণ প্রতিনিধি পীর জুবায়ের, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সায়াদ হোসেন সবুজ প্রমুখ।
সেমিনারে হাওরের সকল বিষয়কে সম্পৃক্ত করে হাওর ব্যবস্থাপনা আইন প্রণয়ন, হাওরগুলোতে হাওর ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন ও হাওরের বোরো ফসল রক্ষায় হাওর ব্যবস্থাপনা সমিতিকে সম্পৃক্ত করে পিআইসি ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



