সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত যুবক ৯ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর শনিবার (১৯ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেন।
নিহত যুবক বদরুল ইসলাম (২৫) সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম ঝাপা গ্রামের বাসিন্দা এবং ওমান প্রবাসী। এক মাস আগে তিনি দেশে ছুটিতে এসেছেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বদরুল ইসলাম মোটরসাইকেলযোগে রাখালগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বদরুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় এবং সেখানে থাকা অবস্থায়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



