দেশের বৃহত্তম শিমুল বাগান আর বড়গোফ বারেক টিলায় অপার সৌন্দর্য্য দেখতে ভিবিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের রাতে থাকার জন্য‘যাদুকাটা তাঁবু বাস’উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম নদী সংলগ্ন এলাকায় ‘যাদুকাটা তাঁবু বাস’ উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, পর্যটন এলাকা তাহিরপুরে ব্যক্তি উদ্যোগে পর্যটকদের জন্য তাঁবুবাস ব্যবস্থা প্রসংশার দাবি রাখে।যারা এখানে এসে রাত্রিযাপন করবেন তাদের নিরাপত্তা,স্যানিটেশন ও খাবারের দিকগুলো যেন বিশেষভাবে নজর রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো.মিজানুর রহমান,তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ মো.সুপার সাহিদুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা. আব্দুল লতিফ তরফদার,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা,বাদাঘাট ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও বড়দল উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাসুক মিয়া প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



