সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মিজান খাঁ (২৫) নামের এক যুবলীগ নেতা।তিনি নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ
মিজান খাঁ নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মনির খাঁর পুত্র ও লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানির অস্থায়ী শ্রমিক।
বুধবার বিকেলে তিনি কোম্পানিতে ডিউটি করতে যায়। রাতে ডিউটি শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রাস্তায় তাকে খুন করে ডোবার পানিতে ফেলে দিয়েছে এমন ধারণা করছেন স্থানীয়রা।
তার গায়ে লাফার্জ-হোলসিম কোম্পানির ড্রেস রয়েছে এবং তার ব্যবহৃত বাইসাইকেলটি ও ডোবার পাশে পাওয়া গেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশি তৎপরতাও চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



