হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে আছমা আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাট থানা পুলিশ উদ্যানটির ভেতরে লেবু বাগান থেকে আছমার মরদেহ উদ্ধার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আলমগীর মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আলমগীর ও তার স্ত্রী আছমা সিএনজি অটোরিকশাযোগে সাতছড়িতে বেড়াতে আসেন। দুপুরে উদ্যানের ফটক দিয়ে প্রবেশের পর একটু ভেতরে লেবু বাগানে আছমার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আছমাকে হত্যার অভিযোগে তার স্বামী আলমগীরকে নাসিরনগর থেকে আটক করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, আলমগীরের সঙ্গে প্রায় ৫ বছর আগে আছমার বিয়ে হয়েছিল। তাদের একটি শিশু সন্তান রয়েছে। সকালে দুইজন ঘুরতে আসার পর দুপুরে আছমার মরদেহ পাওয়া গেছে। মরদেহের গলায় কাপড় পেছানো ছিল। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আলমগীরকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



