মৌলভীবাজারের কুলাউড়ায় আশরাফ উদ্দিন রাহিম নামে (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুন) রাতে ঘরের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (৫ জুন) সকালে তার মিরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত রহিম উপজেলার বরমচাল ইউনিয়েনের আলীনগর ওসমানপুর গ্রামের জাহাঙ্গীর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাহিম নিজ ঘরে প্রবেশ করে। অনেকক্ষণ তার কোন সাড়াশব্দ না পেয়ে রাহিমের বড় ভাই ফাহিম ও পিতা জাহাঙ্গীর উদ্দিন ঘরের দরজা খুলে রাহিমকে বৈদ্যুতিক ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করে রাত ১২ টার দিকে কুলাউড়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান তাঁরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ রাহিমের মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার এস আই বিদ্যুৎ পুরকায়স্থ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পরিবারের সাথে অভিমান করে সে গলায় ফাঁস দেয়।এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



