সিলেটে পাঁচ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল আলীম শামীম (২৯), সিলেটের কোম্পানীগঞ্জের শিমুলতলা নোয়াগাঁও (রাজনগর) গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার তেমূখী সাহেবেরগাঁও ডাচ বাংলা ব্যাংকের অভ্যন্তর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শামীমের হেফাজতে থাকা (১) ঙঙ ৫২০৭৯৫০ সিরিয়ালের কথিত ৬টি ৫০০ টাকার নোট, (২) ঙঙ ৫২০৭৯৫৭ সিরিয়ালের ৩টি ৫০০ টাকার নোট, ৩। ঙঙ ৫২০৭৯৫৯ সিরিয়ালের ১টি ৫০০ টাকার নোট। মোট ৫০০০ টাকার জাল নোট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই( নিহারেন্দু তালুকদার বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা (নং-১৭(০২)২০২২) দায়ের করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মো.নাজমুল হুদা খান বলেন, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



