সাংবাদিকেরাই দেশের বিরুদ্ধে ‘লবিস্টের কাজ’ করছেন বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আপনারাইতো (সাংবাদিকরা) লবিস্টের কাজ করতেছেন। ওদেরকে (বিএনপি) প্রমোট করতেছেন।
দুনিয়ায় কোনো দেশের রেডিও টিভিতে তার দেশের কোথায় কি খারাপ ঘটনা ঘটলো, এটা নিয়ে এতো বকবক করে না। শুধু বাংলাদেশে আপনারা নিয়োজিত থাকেন। এটা খুব দুঃখজনক।’
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের বিরুদ্ধে বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করা হচ্ছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ কি? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী অনেকটা ক্ষোভের স্বরে বলেন, বিদেশি রাষ্ট্রদূতদেরকে দেশের অভ্যন্তরীণ বিষয়ের জন্য জিজ্ঞেস করাকে ‘দুঃখজনক’।
এছাড়া নির্বাচন সুষ্ঠু না হলে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, সম্প্রতি যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের এমন মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ আপনারা মিডিয়া এইগুলো এতো বড় করে দেখেন কেন? আপনাদের অ্যাম্বাসেডররা যারা বিদেশে আছেন, কিংবা প্রতিবেশী দেশসমূহের যে সমস্ত রাষ্ট্রদূতেরা যারা বিদেশে আছে- তাদেরে কখনো কোনো মিডিয়া জিজ্ঞেস করে এ সম্পর্কে? আপনারা সব সময় আগ বাড়িয়ে এসমস্ত জিজ্ঞেস করেন। আপনাদের এ অভ্যাস বন্ধ করা উচিত।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



