সার্চ কমিটিতে বিএনপির নাম না দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুমড়ে মুচড়ে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমন।
তিনি বলেন, এখন আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই। বিএনপির জন্ম পেছনের দরজা দিয়ে। হ্যা-না ভোটের মাধ্যমে বিএনপির জন্ম।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পৃথিবীতে খুব কম দেশ আছে গনতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। শুধু একাত্তর সাল নয়, পরবর্তীতে গণতন্ত্রকে পরিপক্কতা দেওয়ার জন্য কাজ করে গেছে।
মন্ত্রী আরও বলেন, পৃথিবীর অন্যান্য দেশে নির্বাচন কমিশন নেই। আমরা সব সময় স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করি। বিএনপি নির্বাচন করতে চাইলে জনগণের কাছে আসতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, সরকারের আন্তরিকতা, পদক্ষেপ ও সবার সহযোগিতায় সিলেট হয়ে ওঠবে ‘মেডিকেল হাব’। দেশের অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান এমনভাবে উন্নত করা হবে যে, ভারত-থাইল্যান্ডের বদলে রোগীরা এখানে সেবা নিতে আসবেন।
তিনি আরও বলেন, ওসমানী হাসপাতালে এখন আছে ৯ শ শয্যা। ধীরে ধীরে আরও ১ হাজার শয্যা বাড়ানো হবে ওসমানীতে। সে উদ্যোগ গ্রহণ করেছে সরকার।তিনি সিলেটের প্রবাসীদের প্রতি আরো হাসপাতাল-ক্লিনিক স্থাপনের আহ্বান জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



