মৌলভীবাজারের কুলাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের হানিফ আলীর বাড়ির তালাবদ্ধ একটি ঘর থেকে ২টি পাইপগান, ১০টি রামদা, ১টি কুড়াল ও লোহার ফলাযুক্ত ২৩টি তীর উদ্ধার করেছে।
অস্ত্রগুলো পরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



