আবারো ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে ট্রাক ও কার্ভাড ভ্যান ওভারেটেকে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে রশিদপুরের তাজমহরম গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন দুজন।আহত দুজনের বাড়ি সিলেটের বিশ্বনাথে। আহতরা হলেন সৌভন ও টিপু। দুজনেই বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির ব্যবসা বলে জানা গেছে।
গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। তবে দুই গাড়ির চালকরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা কার্ভাড ভ্যান ঢাকা মেট্রো-উ ১১-২১৪৬ ও বিপরীত দিকে থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১৮-১০০২ ওভারটেক করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।এসময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



