সিলেট বিভাগে কমেছে করোনা রোগী শনাক্তের হার। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ১২৮৪ জনের শরীরের নমুনা পরীক্ষা করে ৭২ জনের শরীরে পাওয়া গেছে প্রাণঘাতি ভাইরাস করোনা। নমুনা পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী সিলেট বিভাগে একদিনে শনাক্তের হার ৫.৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) তথ্যগুলো জানিয়েছে।
সূত্র জানায়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় শরীরে ভাইরাস শনাক্ত হওয়া ৭২ জনের মধ্যে সিলেট জেলায় ৩৮, সুনামগঞ্জে ১০ হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৪ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ১৫ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।
এই ৭২ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৫৬ হাজার ৫৫।
এই ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন ১০৯ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫২ হাজার ৭৬৯ জন।
অপরদিকে, রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সিলেটে একজন মারা গেছেন করোনাভাইরাসে। তাঁর বাড়ি সিলেট জেলায়।
এ পর্যন্ত মারা যাওয়া ১২১৮ জনের মধ্যে সিলেট জেলার ৯০৩, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৯ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৯১ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৯ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



