অবশেষে বিপিএলে শেষের শুরু। চলতি আসরের প্রথম এলিমেনেটরে সোমবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে আফিফের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে মুশফিকের খুলনা টাইগার্সের। তবে চট্টলার দলটিকে শেষ চারে আনা ইংলিশ ব্যাটার উইল জ্যাকস নেই একাদশে।
টানা হারের পর গত দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কোয়ালিফায়ারেও জায়গা করে নিতে চায় চট্টগ্রাম। তবে উইল জ্যাকস না থাকায় সে আশা কতটা পূরণ হবে সেটি নিয়ে শঙ্কা থাকছে। অন্যদিকে, দুরন্ত ফর্মে থাকা খুলনার লক্ষ্য বাড়তি সুযোগ নিয়ে এগিয়ে যাওয়া।
আজকের ম্যাচের পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দলকে অপেক্ষা করতে হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার জন্য। সেটি জিততে পারলে তবেই মিলবে ফাইনালের টিকিট।
তবে এলিমেনেটরের লড়াইয়ে নামার আগে বড় ধাক্কাই খেয়েছে সাগরিকা পাড়ের দলটি। দলসূত্রে জানা গেছে, পেটের পীড়ার কারণে ম্যাচটি খেলতে পারছেন না চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ ওপেনার উইল জ্যাকস। তার জায়গায় একাদশে ফেরানো হয়েছে কেনার লুইসকে।
খুলনা টাইগার্স
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, খালেদ আহমেদ, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা এবং রুয়েল মিয়া।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আফিফ হোসেন (অধিনায়ক), কেনার লুইস, আকবর আলী, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, জাকির হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



