সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নবনিযুক্ত প্রক্টর জনাব ইশরাত ইবনে ইসমাইল।
রবিবার(১৩ ফেব্রুয়ারি) রাত দশটায় এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর রাজনৈতিক কার্যালয়ে ফুল দিয়ে এ সৌজন্য সাক্ষাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল,সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট মহানগর কমিটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নৃপেশ রায়।
এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে নিজ নিজ অবস্থানে সহায়তাক ভূমিকা পালনে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



