সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। এতে বঙ্গবন্ধুর পারাবারিক, রাজনৈতিক ও বিশ্বের রাষ্ট্রনায়কদের সাথে তোলা গুরুত্বপূর্ণ ছবিগুলো স্থান পেয়েছে।
এ কর্নার উদ্বোধনকালে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাই কনস্যুলেটের সাবেক কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কায়েস চৌধুরী, এপিএস এমদাদুল হক উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কনস্যুলেটে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



