উচ্চ মাধ্যমিক পরিক্ষায় সিলেট বোর্ডে পাসের হারে বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে । ইংরেজি বিষয় না থাকায়, কম বিষয় ও সিলেটবাসে পরিক্ষা হওয়া এবং নির্ধারিত সময়ের চেয়ে ৮ মাস দেরিতে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় পাসের হার বাড়াতে অগ্রনী ভূমিকা রাখে। আর পাসের হারে বিজ্ঞান বিভাগকে পেছনে ফেলে মানবিক বিভাগ। পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দুই সূচকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা।
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ২০২০ সালে অটোপাস ব্যতিরেকে বিগত ৬ বছরের তুলনায় সর্বাধিক।
সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার ৩টি বিষয়ে কম্প্রসাইজিং সিলেবাসে পরিক্ষা অনুষ্ঠিত হয়। যে কারণে ফলাফলে পাসের হার এবার সর্বাধিক।
এর কারণ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, করোনার কারণ সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।তাতে ইংরেজি বিষয় ছিল না। সেই সঙ্গে ছেলেমেয়েরা ৮ মাস বেশি সময় পেয়েছে। ফলে ভাল প্রস্তুতি নিতে পেরেছে। আর যেসব বিষয়ে পরিক্ষা হয়েছে, সেগুলোর সিলেবাস কম, এমসিকিউ বিজ্ঞানে ছিল ২৫ টা থেকে ১২টা, মানবিক ও ব্যবসায় এমসিকিউ ছিল ২৫ টা থেকে ১৫টি। সিকিউ ছিল বিজ্ঞানে ৫ টা থেকে ২টি। মূলত; প্রশ্নগুলোরও অপশন বেশি ছিল।
ফলাফলে দেখা গেছে, এবার পাসের হারে ছেলেদের চেয় মেয়েরা এগিয়ে।ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৬৮ এবং মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ।
এছাড়া পাসের হারে বিজ্ঞান বিভাগকে পেছনে ফেলেছে মানবিক বিভাগ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৯৭ শতাংশ, মানবিকে ৯৬ দশমিক ১৩ শতাংশ, ব্যবসায় ৯০ দশমিক ৯৫ শতাংশ।
বোর্ডের তথ্যমতে, বিগত বছরগুলোর মধ্যে ২০২০ সালে ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হয়। ফলে পাসের হার ছিল শতভাগ।
এছাড়া ২০১৯ সালে ৭৬ হাজার ২৫১ জন পরিক্ষা দিয়ে পাস করে ৫১হাজার ১২৪ জন। ওই বছর পাসের হার ছিল ৬৭.০৫ শতাংশ। ২০১৮ সালে ৭১ হাজার ৪২ জন পরিক্ষা দিয়ে পাস করে ৪৪ হাজার ১২৭ জন। সে বছর পাসের হার ছিল ৬২.১১ শতাংশ। ২০১৭ সালে ৬৫ হাজার ছাত্র-ছাত্রী পরিক্ষা দিয়ে পাস করে ৪৬ হাজার ৭৯৭ জন। গড় পাসের হার ছিল ৭২ শতাংশ। ২০১৬ সালে ৬৩ হাজার ৯৫৯ জনে পরিক্ষা দিয়ে পাস করে ৪৩ হাজার ৮৭০ জনে, গড় পাসের হার ছিল ৬৮.৫৯ এবং ২০১৫ সালে ৫৭ হাজার ৭০২ জন পরিক্ষা দিয়ে ৪৩ হাজার ২৮ জন পাস করেন। ওই বছরে গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ৫৭ শতাংশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



