উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর (২০২০ সাল) এই্চএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ছিল (অটোপাস) শতভাগ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।
তিনি জানান, এবার বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরিক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরিক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন।
আর জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৭৩১ জন। তন্মধ্যে ছাত্র ২ হাজার ১৯৩ এবং ছাত্রী ২ হাজার ৫৩৮ জন। করোনা পরিস্থিতিতে ২০২০ সালে সিলেট বোর্ডে ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী অটোপাস করেন।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১৩ হাজার ৯৬ জন পরিক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৯৫২ জন পরিক্ষা দিয়ে পাস করে ১২ হাজার ৪২ জন। এরমধ্যে ছাত্র ৬হাজার ২৩০ জন পরিক্ষা দিয়ে ৫ হাজার ৮১৪ জন পাস করেছে। আর ছাত্রী ৬ হাজার ৭২২ জন পরিক্ষা দিয়ে ৬ হাজার ২২৮ জন পাস করে। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৯২ দশমিক ৯৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন
মানবিক বিভাগে ৪৫ হাজার ৪৬২ জন পরিক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ৪৩৬ জন অংশগ্রহণ করে ৬২ হাজার ৭১৭ জন পাস করেছে। এ বিভাগে পরিক্ষায় অংশ নেওয়া ১৮ হাজার ৯৫৫ জন ছাত্রের মধ্যে ১৭ হাজার ৯৭৮ জন পাস করেন। ছাত্রী ২৫ হাজার ৪৮১ জনের মধ্যে ২৪ হাজার ৭৩৯ জন পাস করেন। মানবিকে গত পাসের ৯৬ দশমিক ১৩ শতাংশ।
ব্যবসা শিক্ষায় ৯ হাজার ৪৪০ পরিক্ষার্থীর ৯ হাজার ২৭৩ জন অংশ নিয়ে পাস করেছেন ৮ হাজার ৪৩৪ জন। তন্মধ্যে পরিক্ষায় অংশ গ্রহণকারী ছেলে ৫ হাজার ৩১ জনের মধ্যে ৪ হাজার ৫১৪ জন এবং মেয়ে ৪ হাজার ২৪২ জনের মধ্যে ৩ হাজার ৯২০ জন পাস করেছেন। এই বিভাগে গড় পাসের হার ৯০ দশমিক ৯৫ শতাংশ।
আর গড় হিসেবে ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৬৮ এবং মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ।
আর বিভাগের মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৭৬০ শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৭ হাজার ৫৫২ জন। এরমধ্যে ছাত্র ১৩ হাজার ৫৫১ জনের মধ্যে পাস করেন ১২ হাজার ৮৬৫ জন। হবিগঞ্জ জেলায় ১২ হাজার ২০৩ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১১ হাজার ৫৭০ জন। এরমধ্যে ছেলে ৫ হাজার ৪৮৭ জনের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৯৯ জন এবং মেয়ে ৬ হাজার ৭১৬ জন পরিক্ষায় অংশ নিয়ে ৬ হাজার ৪৭১ জন পাস করেছেন। মৌলভীবাজারে ১৩ হাজার ৩৯ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২ হাজার ১৫৫ জন। এরমধ্যে ছাত্র ৫ হাজার ৫১৪ জন পরিক্ষায় অংশ নিয়ে ৫ হাজার ৯৩ জন পাস করেছেন এবং ছাত্রীদের ৭ হাজার ৫২৫ জন অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ৮২ জন। সুনামগঞ্জ জেলায় ১২হাজার ৬৫৯ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১১ হাজার ৯১৬ জন। এরমধ্যে ছেলে ৫ হাজার ৬৬৪ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫ হাজার ২৪৯ জন এবং মেয়ে ৬ হাজার ৯৯৫ জন অংশ নিয়ে পাস করেছেন ৬ হাজার ৬৬৭ জন।
বিভাগের মধ্যে সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৯৭ জন। এরমধ্যে ছাত্র ১ হাজার ৫৬৭ এবং ছাত্রী ১ হাজার ৬৩৬ জন। হবিগঞ্জে জিপিএ-৫ এসেছে ৪৪০টি। এরমধ্যে ছাত্র ১৮৯ এবং ছাত্রী ২৫১ জন। মৌলভীবাজারে জিপিএ-৫ এসেছে ৮৩৫টি। এরমধ্যে ছেলে ৩৫০ এবং মেয়ে ৪৮৫ জন। আর সুনামগঞ্জে ২৫৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে ছেলে ৯৩ এবং মেয়ে ১৬৬ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



