বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে সিলেটেরে ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর গ্রামে আলোচিত সরওয়ার জাহান নাহিদ (১৭) হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে বরিশাল শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পিঠাইটিকর গ্রামের নুরুল মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৫) ও টিপু মিয়া (১৯), একই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে নুরুল মিয়া (৫৩),বাবুল মিয়ার ছেলে আনিছ আহমদ (২০), নুরুল মিয়ার মেয়ে সুমেনা বেগম (১৭) এবং নুরুল মিয়ার স্ত্রী সুজেতা বেগম (৪৫)।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের একমাস ১০ দিনের মধ্যে মামলার ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদসহ নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারকৃতদের বরিশাল থেকে গ্রেফতার করে সিলেট নিয়ে আসে। এরআগে গত ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মল্লিক মিয়াকে গ্রেফতার করা হয়।’
গত ৪ জানুয়ারি দুপুর ২টার দিকে পিঠাইটিকর গ্রামে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে নাহিদকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে ওইদিন রাতে নিহত নাহিদের বাবা আলতার হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



