সিলেটের জৈন্তাপুরে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক দূর্ঘটনার বিস্তারিত জানা যায় নি।
নিহত যুবকের নাম শাওন দাস (২১)। তিনি উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের লুকেশ দাসের ছেলে। গুরুত্বর আহত ধন দাস (২২) একই গ্রামের কুটই দাসের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদে দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার এবং দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে বলা হয়েছে। আমরা তাদের কাছে লাশ ও মোটরসাইকেল হন্তান্তর করা হবে।
ওসি বলেন, দূর্ঘটনাটি কিভাবে ঘটছে সেই এখনো জানা যায় নি। তবে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



