শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর ড. আলমগীর কবীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
রেজিস্ট্রার বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর করীবকে প্রক্টরের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এরআগে গত রোববার ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদকে অসুস্থজনিত কারণে দেখিয়ে এ পদ থেকে অব্যাহিতি দিয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



