সিলেট-৩ শূণ্য আসনে নৌকা মার্কায় সংসদ সদস্য প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন চার জন।
শুক্রবার (৪ জুন) ঢাকার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন তারা। দলের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তন্মধ্যে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও স্যার এনাম উল ইসলাম (যুবরাজ)।
সিলেটের ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ বলেন, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরীর পক্ষে তারা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে আরো তিন জনে এদিন দলের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মিসবাহ উদ্দিন সিরাজের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ।
আবেদনপত্র সংগ্রহকালে মিবাহ উদ্দিন সিরাজের ছেলে সাবিয়ান আহমদ এবং মেয়ের জামাতাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, তিন সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনে প্রার্থীতার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ২১ জন। এ শূন্য আসন তিনটি হলো ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫।

শুক্রবার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ২১ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম বিক্রি হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



