ট্রাক চালকদের অব্যাহত আন্দোলনে স্থবির কানাডা-যুক্তরাষ্ট্র স্থলবন্দর। বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। চলমান আন্দোলন অগ্রহণযোগ্য উল্লেখ করে ট্রাক চালকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আন্দোলন বন্ধ না করলে গ্রেফতারসহ চাকরিচ্যুতির হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এদিকে নিউজিল্যান্ডের পার্লামেন্টের সামনে ট্রাক চালকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে অ্যাম্বাসেডর ব্রিজের উপর দীর্ঘ ট্রাকের লাইন। বর্ডারের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়েছে। এতে আমদানি রপ্তানি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশ দুটিতে। করোনার টিকা ও বিধিনিষেধের বিরুদ্ধে টানা ১৩ দিনের মত বিক্ষোভ করছে কানাডার ট্রাক চালকেরা।
চলমান এ আন্দোলনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশের অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলছে বলে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর আন্দোলন বন্ধ না করলে গ্রেফতারসহ চাকরিচ্যুত করা হবে বলে সতর্ক করেছে দেশটির পুলিশ।
কানাডার নিরাপত্তামন্ত্রী বলেন, আমি স্পষ্ট ভাবে বলছি। যারা অর্থনীতির ক্ষতি করছে, দেশের মানুষের ক্ষতি করছে, দেশের আইন ভঙ্গ করছে। কেউই আইনের উর্ধ্বে নয়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী সবাইকেই আইনের আওতায় আনা হবে।
কানাডার ট্রাক চালকদের বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা সেন ট্রেড ক্রুজ বলেছেন, কেউ ভ্যাকসিন দেবে কি না সেটা তার অধিকারের মধ্যে পড়ে।
তিনি বলেন, এটা মহামারির সময় সব দেশেই করোনার টিকা দেয়া হচ্ছে কিন্তু কেউ যদি টিকা গ্রহণ করতে না চায়, তবে তাকে জোর করা উচিত নয়। কেউ টিকা দেবে কি না সেটার সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবল তার।
এদিকে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো নিউজিল্যান্ডের পার্লামেন্টের সামনে বিক্ষোভে অংশ নেয় কয়েকশো ট্রাক চালক। এসময় কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় তারা। নির্দেশ অমান্য করে বিক্ষোভ করলে ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



