অষ্টম বিপিএলের ২৬তম ম্যাচে টস জিতে সিলেট রাইজার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট ও কুমিল্লা।
এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে নামছে কুমিল্লা। করিম জানাত, সুমন খান ও মুমিনুল হকের জায়গায় এসেছেন ফাফ ডু প্লেসি, আরিফুল হক এবং আবু হায়দার রনি।
অন্যদিকে সিলেটের একাদশে এসেছে দুই পরিবর্তন। লেন্ডল সিমন্স ও মুক্তার আলী এসেছেন সিরাজ আহমেদ ও মিজানুর রহমানের জায়গায়।
কুমিল্লার একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।
সিলেটের একাদশ: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, মুক্তার আলী, স্বাধীন, লেন্ডল সিমন্স এবং কলিন ইনগ্রাম।
এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে কুমিল্লা। অন্যদিকে সিলেট ৮ ম্যাচে মাত্র ১ জয় ও ১ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে এরইমধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



