দলের ধারাবাহিক সাফল্যে সাকিব আল হাসান অবদান রাখায় তার প্রশংসা করলেন ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন। সেই সাথে সবার আগে প্লে অফ নিশ্চিত হওয়ায় এবার শিরোপার চোখ তার। ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক ক্রিকেট খেলত পারলে লক্ষ্য পৌছানো সম্ভব বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।
বিপিএলের অষ্টম আসরে রীতিমত উড়ছেন সাকিব। কী ব্যাটে, কী বলে, সব্যসাচী সাকিব কোথায় নেই! তার ফলও পাচ্ছে দল। পয়েন্ট তালিকার শীর্ষের দল ফরচুন বরিশাল সবার আগেই নিশ্চিত করেছে প্লে অফ। তার নৈপুণ্যের প্রশংসায় পঞ্চমুখ বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবে ভর করে শিরোপার স্বপ্ন বুনছেন তিনি। অবশ্য আশাটা সংযত রেখে গুরুত্ব দিচ্ছেন ম্যাচ বাই ম্যাচে ভালো করার দিকে। ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে শিরোপা অসম্ভব কিছু নয়। দলে যখন বিশ্বসেরা অলরাউন্ডার থাকেন তখন দল এমনিতেই আত্মবিশ্বাসী থাকে। আর সাকিব যেভাবে পারফর্ম করছেন তাতে তো বাকিদের কাজটা সোজা হয়েই যায়।
বিপিএলের অস্টম আসরে ব্যাটিং বোলিংয়ে নিজের জাত চেনাচ্ছেন সাকিব আল হাসান। যে ম্যাচেই মাঠে নামছেন দলের জয়ে দারুণ ভূমিকা রাখছেন টাইগার অলরাউন্ডার। টানা চারটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সুপার সাকিব। আগের তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতা সাকিব এদিন (মঙ্গলবার) ব্যাট হাতে আবার ঝড় তোলেন। ৪ ছয়, ২ চারে ১৯ বলে করেন ৩৮ রান। পরে বোলিংয়ে নেমে ২৩ রানে দুই উইকেট নিয়ে অধিনায়কত্বের মুন্সিয়ানা দেখান সাকিব আল হাসান। এ যেনো ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।
সাকিবের সঙ্গে হেসেছে মুনিম শাহরিয়ারের ব্যাটও। ২৬ বলে বিপিএলের প্রথম ফিফটির দেখা পান মুনিম। সবমিলিয়ে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের শুরু থেকে কপালে ভাঁজ ফেলে দেওয়া ব্যাটিং দুশ্চিন্তারও অবসান ঘটেছে সিলেট পর্বে। সাকিব, মুনিমদের পাশাপাশি রান করেছেন বুড়িয়ে যাওয়া গেইল আর ব্রাভো।
এদিকে বিসিবির ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে নিয়ে বেশ আশাবাদী খালেদ মাহমুদ সুজন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



