সদ্য ভূমিষ্ট এক নবজাতকের মরদেহ পড়েছিল ডাস্টবিনের পাশে। অপরিপক্ক নবজাতকের মরদেহটি নিয়ে টানাটানি করছিল কুকুর।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয়দের দেখানোমতে মরদেহটি উদ্ধার করেছে এসএমপির শাহপরান (র.) থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, এদিন বিকেলে নগরের কুশিঘাট পয়েন্ট সংলগ্ন ছড়ার পাশে ডাস্টবিনের পাশে সদ্য ভুমিষ্ট অপরিপক্ক মৃত মেয়ে নবজাতকের দেহ কুকুরকে খেতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
পরে থানার উপ পরিদর্শক (এসআই) ইবাদুল্লাহ সংঙ্গীয় পুলিশ নিয়ে মৃত দেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এলাকাবাসীর ধারনা মৃত অপরিপক্ক নবজাতকের দেহ কে বা কারা রাতের বেলায় ডাস্টবিনে ফেলে রেখে যায়। পরে স্থানীয় জনগনের সহযোগিতায় মৃতদেহ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।
এ বিষয়ে শাহপরাণ(র.) থানার সাধারণ ডায়েরী (নং-৩৬৯)করা হয়েছে। ঘটনার তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



