বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের কাছে মাত্র ১২ রান হারলো স্বাগতিক সিলেট সানরাইজার্স।
বরিশালের ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার এনামুল ৭ রানে হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক সিলেট। এনামুল সাজঘরে ফিরলেও পাওয়ার প্লেতেই তুলে ৫৭ রান তুলে সিলেট।
প্রকৃতপক্ষে একপাশ সামলে একাই দলকে জয়ের দিকে টেনে নিতে একাই যেনো দায়িত্ব নেন কলিন ইনগ্রাম। তার যোগ্য সঙ্গী হিসেবে পাননি কাউকেই। এনামুলের পর ১৯ রানে ফিরেন মিঠুন, ৯ রানে বোপারা এবং শূন্যরানে মিজানুর রহমান সাজঘরের পথ ধরেন।
জয়ের বন্দরে সিলেটকে পৌছাতে একাই লড়ে যান কলিন ইনগ্রাম। ক্রিজে যতক্ষণ টিকেছিলেন, ততক্ষণই প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ একে দিচ্ছিলেন ইনগ্রাম। তার একক প্রচেষ্টা থামে শতক থেকে মাত্র ১০ রান দূরে। ৪৯ বলে ১৬টি চার ও ১টি ছক্কায় ৯০ রানে ইনগ্রাম আউট হতেই লড়াই থেকে ছিটকে পড়ে সিলেট।

পরে ২১ বলে ৩৪ রান করেন আউট হন মোসাদ্দেক। আর ২২ রানে আলাউদ্দিন বাবু ও ১ রানে স্বাধীন অপরাজিত থাকেন। ২০০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৮৭ রানে থেমে যায় সিলেটের ইনিংস।
অন্যদিকে, শীর্ষ অবস্থানে নিজেদের আরও মজবুত করল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে মুনিম শাহরিয়ার, গেইল মাঝে সাকিব আর শেষে ব্রাভো ঝড়ে সিলেটের বিপক্ষে মাত্র ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রানের বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল।
দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে সাকিবের বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেটের রবি বোপারা। বরিশালের হয়ে ওপেনিংয়ে গেইলের সাথে নামেন মুনিম শাহরিয়ার। ক্রিজে এসেই সিলেটের বোলারদের তুলোধুনা করতে থাকেন। চার ছক্কার ফুলঝুরিতে অর্ধশতকও তুলে ফেলেন বরিশালের এই ওপেনার।
মুনিম যখন খুনে মেজাজে, গেইল তখন শান্ত। দলীয় ৭২ রানে ভাঙে এই ওপেনিং জুটি। সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫১ রানে থামেন মুনিম। বরিশালের বড় রানের ভিত এনে দিয়েছেন তিনি।

ব্যক্তিগত অর্ধশত রান করার পর ব্যাট উচিয়ে জানান দিচ্ছেন ক্রিস গেইল। ছবি-নতুন সিলেট
ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন সোহান। এরপর সিলেটের মাঠে শুরু হয় সাকিবের ক্যামিও। চার ছয় ও দুই চারে ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে আলাউদ্দিন বাবুর বলে কাটা পড়েন তিনি।
শুরু থেকেই ধীরগতিতে খেলছিল গেইল। এভাবেই এগোচ্ছিল তার ইনিংস। তবে শেষ পর্যন্ত চলতি বিপিএলে প্রথম ফিফটি তুলে নিলেন তিনিও। ৪৫ বলে ৫২ করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন গেইল।
শেষদিকে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান ডোয়াইন ব্রাভো। মাত্র ১৩ বল খেলার সুযোগ পেয়ে চার ছক্কা ও এক চারে ৩৪ রান তুলে নিয়েছেন তিনি।

সিলেটের হয়ে সোহাগ গাজি ৪ ওভার বল করে ৪৫ রান দিয়ে ১ ইউকেট, স্বাধীন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ ইউকেট, আলা উদ্দিন ৪ ওভারে ২৭ রান এবং অপু ২ ওভারে ১৪ রান দিয়ে ১ ইউকেট নেন। তবে সিরাজ ৪ ওভারে ৫৬ রান দিলেও কোনো ইউকেট পাননি।
বরিশালের পক্ষে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত (১ ওভার) ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন। ব্যাট হাতে ঝড় তোলা সাকিব বল হাতে ছিলেন নিয়ন্ত্রিত। তার বোলিংয়েই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর টস: সিলেট সানরাইজার্স
ফরচুন বরিশাল : ১৯৯/৪ (২০ ওভার) গেইল ৫২*, মুনিম ৫১, সাকিব ৩৮, ব্রাভো ৩৪*
অপু ১৪/১, আলাউদ্দিন ২৮/১।
সিলেট সানরাইজার্স : ১৮৩/৬ (২০ ওভার) ইনগ্রাম ৯০, মোসাদ্দেক ৩৪, মিঠুন ১৯, আলাউদ্দিন ১৮*
শান্ত ২/২, সাকিব ২৩/২, ব্রাভো ৪২/২।
সিলেট সানরাইজার্স: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, মিজানুর রহমান, সোহাগ গাজী, এ কে এস স্বাধীন, কলিন ইনগ্রাম, শিরাজ আহমেদ।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



