সাকিব-ব্র্যাভো’র ঝড় ব্যাটিং আর গেইলেই অলস অর্ধশতে সিলেটের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সিলেটের মাঠে দ্বিতীয় দিনের খেলার দ্বিতীয় ম্যাচে পড়ন্ত সূর্য যখন অস্তমিত। তখন যেনো ব্যাট হাতে জ্বলে উঠলেন ফরচুন বরিশালের দুই ওপেনার মুনিম ও ক্রিস গেইল জুটি। শুরুতে গেইলকে নিয়ে কৌতুহল থাকলেও ব্যাটিংয়ে ঝলসে ওঠা মুনিম চলে আসেন আলোচনায়।
গত দিনের মতো টসে জিতে ফিল্ডিং বেছে নেন সিলেটের অধিনায়ক বোপেরা। সিলেটের চা বাগান বেস্টিত কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় শুরুতেই ব্যাট হাতে যেনো সিলেট সানরাইজার্স’র বোলারদের যেনো পাত্তাই দিচ্ছিলেন না মুনিম ও গেইল জুটি। শুরু থেকে মারমুখি হয়ে ওঠেন বরিশালের এ দুই ওপেনার।
মাত্র ২৪ মিনিটে ২৪ বলে অর্ধশতক হাকান মুনিম। তখন অপর প্রান্তে থাকা ক্রিস গেইল ৮ বলে দুই অংকের কোটায়। তার ঝুলিতে তখন ১০ রান।
এরআগে খেলার ৩৩ মিনিটে দলীয় রান যখন ২৫ বলে ৫০। তখন মুনিম ১৭ বলে ৩৮ এবং গেইল ৮ বলে ১০ রান করেন। দলীয় খাতায় ৫১ রান করে পরের বলেই সোহাগ গাজির বলটি উড়িয়ে মারতে গিয়ে সীমানার পাশেই মোসাদ্দেকের হাতে তালুবন্দি হয়ে জুটি ভাঙে গেইল ও মুনিমের।

ব্যক্তিগত অর্ধশত রান করার পর ব্যাট উচিয়ে জানান দিচ্ছেন ক্রিস গেইল। ছবি-নতুন সিলেট
এরপর ৭ ওভার ৪ বলের সময় বরিশালের দলীয় সংগ্রহ যখন ৭৭ রান। তখন নুরুলকে ২ রানে বোল্ড করে সাজ ঘরে পাঠান অপু। এরপর ব্যাট হাতে মাঠে নামেন বরিশালের অধিনায়ক শাকিব আল হাসান। তখন রানের গতি কিছুটা নেমে আসলেও চার, ছক্কার মার থেমে ছিল না। মাত্র ৫৫ মিনিটে অধিনায়ক শাকিবের ছক্কার মারে ও গেইল জুটি দলকে শতক রানে নিয়ে যান। তখন সাকিব ১১ বলে ২২ ও গেইলের ২৪ বলে ২১ রান করেন।
এরপর দলীয় ১২২ রানের মাথায় ১৮ বলে ৩৮ রান করে বাবুর বলে সোহাগ গাজির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাকিব। তখন অপর প্রান্ত সামলে থাকা গেইল ২৬ বলে ২২ রানে টিকে থাকেন। সাকিব আল হাসানের প্রস্থানে মাঠে নামেন হৃদয়।
তিনি বাবু’র বল মোকাবেলা করতে গিয়ে এলবিডব্লিউ ফাঁদে পড়ে খাদের কিনারা থেকে রক্ষা পান। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তিনি এ যাত্রায় মাঠে টিকে থাকেন। পরের বলেই হৃদয় বাবুর ২ ওভারের শেষ বলে বিশাল ছক্কা হাকান।
দলীয় ১৫০ রানে পৌছায় ৯৪ বলে খেলার ৭৯ মিনিটে। তখন গেইলের ঝুলিতে ৩৬ বলে ৪৪ রান এবং হৃদয় ৮ বলে ৮ রান। ব্যাটিং দানব ক্রিস গেইল দলীয় ১৯ ওভারে ৪৩ বলে অর্ধশতক হাকান। তার সঙ্গে অপর প্রান্তে থাকা ব্র্যাভো তখন ১৩ বলে ৩৪ রানের ঘরে ছিলেন। দলীয় ২০ ওভারে ফরচুন বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৯৯ রান । তখন ব্র্যাভো ১৩ বলে ৩৪ এবং গেইল ৪৫ বলে ৫২ রান করে অপরাজিত ঝিলেন। সিলেটকে ২০০ রানের বিশাল টার্গেট দেয় বরিশাল।
সিলেট চ্যালেঞ্জারের বোলার সোহাগ গাজি ৪ ওভার বল করে ৪৫ রান দিয়ে ১ ইউকেট, স্বাধীন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ ইউকেট, আলা উদ্দিন ৪ ওভারে ২৭ রান এবং অপু ২ ওভারে ১৪ রান দিয়ে ১ ইউকেট নেন। তবে সিরাজ ৪ ওভারে ৫৬ রান দিলেও কোনো ইউকেট পাননি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



