সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার সাতটি ইউনিয়নেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পরাজয় (ভরাডুবি) হয়েছে।
সোমবার (৭ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭টি ইউনিয়নের ৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। গণণা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল নিশ্চিত ঘোষণা করেন।
উপজেলার ৭টি ইউনিয়নে বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বাদাঘাট ইউনিয়নে নিজাম উদ্দিন (ঘোড়া) প্রতীকে আ.লীগ বিদ্রোহী ১১৫০৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আফতাব উদ্দিন (আনারস) প্রতীকে ১১১৬০ভোট পেয়েছেন।
বালিজুরী ইউনিয়নে আজাদ হোসেন ( আনারস) প্রতীকে ৬হাজার ১শ ৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ প্রার্থী মো.আতাউর রহমান নৌকা প্রতিকে ৪ হাজার ৪শ০১ ভোট পেয়েছেন।
দক্ষিণ বড়দল ইউনিয়নে ইউনুছ মিয়া(মোটর সাইকেল) প্রতীকে ৫২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ আলম (চশমা) প্রতীকে ২৫১৪ ভোট পেয়েছেন।
তাহিরপুর সদর ইউনিয়নে জুনাব আলী বিএনপি বিদ্রোহী (ঘোড়া) প্রতীকে ৩হাজার ১শ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন (চশমা) প্রতীকে ৩ হাজার ৭৬ ভোট পেয়েছেন।
উত্তর বড়দল ইউনিয়নে মাসুক মিয়া (ঘোড়া) প্রতীকে ৭ হাজার ৭শ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন নৌকা প্রতীকে ৫ হাজার ৯শ ২৪ ভোট পেয়েছেন ।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আলী আহমদ মুরাদ (ঢোল) প্রতীকে ৩ হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন রেজা মানিক (আনারস) প্রতীকে ২ হাজার ২শ ৯৮ ভোট পেয়েছেন।
উত্তর শ্রীপুর ইউনিয়নে আলী হায়দার (চশমা) প্রতীকে ৬ হাজার ৮শ ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল খায়ের (নৌকা) প্রতীকে ৬ হাজার ২শ ৭ ভোট পেয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



